প্রেসবাংলা ২৪.কম: কুমুদিনী ইনস্টিটিউট অব মেডিকেল এন্ড ক্যান্সার কেয়ার বাস্তবায়নের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে উপস্থিথ বক্তারা নারায়ণগঞ্জের উন্নয়নে ষড়যন্ত্রকারীদের ছাড় দেয়া হবে না বলেও কঠোর হুশিয়ারী প্রদান করেন। তারা বলেছেন, জেলার ১কোটি মানুষের চিকিৎসা সেবা ও মান উন্নয়নে বাধাগ্রস্থ যে হবে তাকে নারায়ণগঞ্জবাসী ছাড়বে না।
শনিবার (১২ জুন) বিকালে নারায়ণগঞ্জের মেট্রোহল এলাকা নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন সহ সর্বস্তরের জনগনের ব্যানারে মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা।

মানববন্ধনে উপস্থিথ বক্তারা আরও বলেন, জনবহুল শহর নারায়ণগঞ্জ। এই শহরে হাজারও মানুষের বসবাস। গুরুত্বর কোন চিকিৎসা সেবার জন্য এই শহরের মানুষদের ঢাকার উদ্দেশ্যে যেতে হয়। যদি নারায়ণগঞ্জে একটি ক্যান্সার ইনস্টিটিউট হয়, জেলার মানুষদের ঢাকা যাবার প্রয়োজন নেই। আর এই উন্নয়নে বাধাগ্রস্থ হচ্ছে কিছু নামধারী শ্রমিকনেতা যারা ষড়যন্ত্র করেছে নিজের স্বার্থে।
তারা আরও বলেন, ১ কোটি মানুষের জন্য ৩০ থেকে ৪০ পরিবার অরাজকতা করতে তা হতে পারে না। জেলা প্রশাসন এবং নারায়ণগঞ্জের স্থানীয় সাংসদগন কুমুদিনীতে বসবাসরত সেই পরিবারদের বিষয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু তাদের ফুশলিয়ে নামধারী শ্রমিকনেতা মাহবুবুর রহমান ইসমাইল ষড়যন্ত্রের চেষ্ঠা চালাচ্ছে।
এ সময়ে মানববন্ধনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাসের সভাপতি খালেদ হায়দার খান কাজল, সাবেক নারী সাংসদ হোসনে আরা বাবলী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, যুবলীগ নেতা এহসানুল হক নিপু, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, বর্তমান সভাপতি এডভোকেট মহসীন মিয়া, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, মহানগর সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, যুবলীগ নেতা খান মাসুদ, শ্রমিক নেতা কামরুল ইসলাম মুন্না প্রমুখ।