প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা ও ভোলাব ইউনিয়নে ৪টি বিদ্যালয়ের নির্মিত ভবন উদ্বোধন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা। শনিবার (১২ জুন) বিকালে তিনি উদ্বোধন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি, ভোলাবো ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুলখান, সাধারণ সম্পাদক হাসান আল আশকারি, আওয়ামী লীগ নেতা এমায়েত হোসেন, কাঞ্চন পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র পনির হোসেন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাবিবুল কাদির তমাল প্রমুখ।
কাঞ্চন পৌরসভার মহর আলী শাহ নুরবানু উচ্চ বিদ্যালয়, ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, গণ বাংলা উচ্চ বিদ্যালয়ের চারতলা প্রতিটি ভবননির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৫৮ লক্ষ ও কাঞ্চন পৌরসভার নবাব আশকারি উচ্চ বিদ্যালয়ের তিনতলা ভবন নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৮ লক্ষ টাকা।