প্রেসবাংলা ২৪.কম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব -১৭) এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুন) সকালে ওসমানী পৌর স্টেডিয়ামে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিথ ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা ।
উদ্বোধনী দিনে গোগনগর ইউনিয়ন বনাম কুতুবপুর ইউনিয়নের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় গোগনগর ইউনিয়নকে ৫/৪ গোলে হারান কুতুবপুর ইউনিয়ন। পরের খেলায় এনায়েতনগর ইউনিয়নকে ৩/০ গোলে পরাজিত করেন ফতুল্লা ইউনিয়ন পরিষদ।
এসময়ে আরও উপস্থিত ছিলেন সরকারি কমিশনার ভূমি সিদ্ধিরগঞ্জ সার্কেল রেজা গোলাম মাসুম আলী প্রধান, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান আসাদ, নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ মিহির, যুগ্ম সম্পাদক প্রদীপ কুমার দাস প্রমুখ।