স্টাফ রিপোর্টার প্রেসবাংলা: নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি বলেছেন, সবাইকে সচেতন থাকতে হবে। যুদ্ধ এখনো চলছে, অশুভ-অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করছি আমরা। অনেক সোচ্চার থাকতে হবে। মানব জাতির জন্মই হয়েছে যুদ্ধ করার জন্য। যে যুদ্ধ করে জিততে পেরেছে সেই সফল। যে যুদ্ধে মানুষের পাশে থাকতে পেরেছে সে সার্থক।
শনিবার (২৯ মে) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার সম্মেলন কক্ষে গ্রাম পুলিশ, আনসার ও ৪র্থ শ্রেণীর সরকারী কর্মচারীদের এমপি শামীম ওসমানের ব্যাক্তিগত অনুদান ও মাক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লিপি ওসমান আরও বলেন, যখন যেখানে যার যা কিছু প্রয়োজন হয়, আমি যেনো তাদের পাশে দাড়াতে পারি। আপনাদের সুবিধার জন্য যেনো থাকতে পারি এই দোয়া কামনাই করছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে গুরুত্বপূর্ন তিনি স্থান নারায়ণগঞ্জের ওসমান পরিবারের তিনজন কৃর্তিমানের নামে নামকরন করা হবে। লিংকরোডটি আমার শশুর, খানপুর থেকে আদমজীর রোডটি আমার শাশুড়ি এবং তৃতীয় শীতলক্ষ্যা সেতু আমার ভাসুরের নামে হবে। এটি মরোনত্তের সম্মান যা আল্লাহ ওনাদের দিয়েছেন। শুধু প্রধানমন্ত্রী উছিলা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা’র সভাপতিত্বে এ সময়ে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী প্রমুখ।