প্রিন্ট এর তারিখঃ জুন ২১, ২০২৬, ৯:০০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২১, ৭:২৮ অপরাহ্ণ
মামুনুল ইস্যু: সোনারগাঁয়ে বিএনপির কাউন্সিলর গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিসোর্টে হেফাজত ইসলামের যুগ্ন মহাসচিব মামুনুল হক নারী সহ অবরুদ্ধের পর হেফাজতের সহিংসতা ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় সোনারগাঁও পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ তপনকে গ্রেফতার করেছে পুুুুলিশ।
শনিবার (১৭ এপ্রিল) রাত দেড়টায় উপজেলার ভবনাথপুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃত ফারুক আহমেদ তপন সোনারগাঁও পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে জাতীয় পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত। তবে সে পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থন নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। পরবর্তিতে নিজের অবস্থান টিকিয়ে রাখতে এবং সুবিধা আদায়ের জন্য স্থানীয় এমপির সাথে আতাত করে জাতীয় পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত হন।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম জানান, হেফাজতের সহিংসতার মামলার আসামী কাউন্সিলর ফারুক আহমেদ তপনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। রোববার তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে হেফাজতের যুগ্ন মহাসচিব মামুনুল হক এক নারী সহ আবরুদ্ধ হয়। এ ঘটনায় তার সমর্থকরা রয়েল রিসোর্টে, আওয়ামীলীগ অফিস ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরবাড়ি ভাঙচুর ও মহাসড়কে অগ্নিসংযোগ করে নাশকতা চলায়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ২টি ও ক্ষতিগ্রস্তরা বাদি হয়ে ৫টি মামলা দায়ের করেন। এ মামলা ৪৪৬ জনের নাম উল্লেখ করে ১৮০০ জনকে আসামী করা হয়। এ পর্যন্ত ৭ মামলায় পুলিশ ৬৩ জনকে গ্রেফতার করেছে।
Copyright © 2026 pressbangla. All rights reserved.