প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১, ২০২৬, ১:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২১, ১০:১৬ অপরাহ্ণ
ফতুল্লায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বৃস্টি আক্তার মরিয়ম (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী হেলাল উদ্দিনকে(২২) আটক করা হয়েছে।
রোববার(১৮ এপ্রিল) দুপুরে ফতুল্লার উত্তর নরসিংপুর বাবুলের ভাড়াটিয়া বাসা থেকে গৃহবধুর লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহত গৃহবধু বৃষ্টি আক্তার মরিয়ম টাঙ্গাইল মধুপুর থানাধীন পঁচিশ মাইল এলাকার শাহিন আলমের মেয়ে । তার স্বামী হেলাল উদ্দিন বরগুনা জেলার আমতলী থানার মোঃ মোশারফ হোসেনের পুত্র ।
ফতুল্লা মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় লোকদের নিকট সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে গামছায় পেচানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে জানা গেছে দাম্পত্য কলহের জেরে গৃহবধু আত্মহত্যা করেছে । তবে ময়না তদ্বন্তের রিপোর্টের পর সঠিক তথ্য জানা যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে জন্য স্বামী হেলাল উদ্দিন কে জিজ্ঞাসাবাদের আটক করা হয়েছে।
হেলাল উদ্দিনের বরাত দিয়ে তিনি আরো জানান, শনিবার রাতে দাম্পত্য কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। রোববার (১৮ এপ্রিল) সকালে স্বামী বাসা থেকে বের হয়ে দুপুর সাড়ে ১২ টার দিকে বাসায় ফিরে এসে দেখতে পায় ঘরের দরজা বন্ধ। পরে পাশের ঘরের একজন কে নিয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখতে পায় স্ত্রীর ঝুলন্ত লাশ।
Copyright © 2026 pressbangla. All rights reserved.