কবরীর মৃত্যুতে শামীম ওসমানের শোক

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী সাবেক এমপি সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শোক প্রকাশে শামীম ওসমান বলেন, সারাহ বেগম কবরী একজন কিংবদন্তি অভিনেত্রী ছিলেন। এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্যও ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর ব্যাপক ভুমিকা ছিল। তিনি সম্পর্কে আমার চাচী ছিলেন। গত ২-৩ মাস আগে ওনার (কবরী) সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি বলেছিলেন শামীম বাসায় আসো। তোমার সঙ্গে আমার কথা আছে। আমি বলেছি চাচী আসবো। অনেক কথা হয়েছিল সেদিন আমাদের মধ্যে। কস্টের বিষয় আমি কথা দিয়েও কথা রাখতে পারিনি। কোভিডের কারণে আমার আর যাওয়া হয়নি চাচীর বাসায়। তাই শেষবারের মতো দেখাটাও হলো না চাচীর সঙ্গে। তিনি অসুস্থ থাকা অবস্থায় আমি নামাজ পড়ে ওনার জন্য দোয়া করেছি। আমি অত্যন্ত মর্মাহত তাঁর মৃত্যুতে। চাচীর জন্য আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন কবরী চাচীকে জান্নাতুল ফেরদাউস নসীব করুক।
এদিকে সারাহ বেগম কবরী নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি ছিলেন। তিনি এমপি থাকাকালিন শামীম ওসমানের সাথে তার সম্পর্ক ভাল ছিলো না। কবরী আওয়ামীলীগের এমপি হলেও শামীম ওসমানের বলয়ের তথা তৃনমূল আওয়ামীলীগের নেতাদের বাদ দিয়ে আলাদা বলয় তৈরি করে ৫ বছর পাড় করেছিলেন। বিশেষ করে ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল ও সাধারণ সম্পাদক শওকত আলীর সাথে বিরোধ তৈরি করে। শুধুমাত্র শামীম ওসমান সহ তার বলয়ের নেতাদের কোনঠাসা করতে কবরীর মিশন ছিল। আর কবরীর মৃত্যুতে শামীম ওসমান শোক প্রকাশ করেন।











