প্রিন্ট এর তারিখঃ জুন ২২, ২০২৬, ১:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০২১, ৮:৫২ অপরাহ্ণ
কাশীপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোটার, পেসবাংলা২৪.কম: ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদলের ছেলে মরহুম মোসাব্বির আলম নয়নের স্মরণে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ফতুল্লার কাশীপুর ইউনিয়নের উত্তর নরসিংপুর এলাকাস্থ মেরী ফ্যাশন সংলগ্ন বালুর মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
এদিকে মোসাব্বির আলম নয়নের স্মরনে উৎসবমুখর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় যুব সমাজের লোকজনের উপস্থিতিতে দুটি দলের অংশগ্রহনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থ্যতার কারনে উপস্থিত হতে পারেনি। পরে অনুষ্ঠানে বিশেষ অতিথি যুব সমাজের অহঙ্কার স্থানীয় যুবলীগ নেতা সাইদুর রহমান ফাইনাল খেলার বিজয়ী দলের মধ্যে পুরস্কার তুলে দেন।
[caption id="attachment_19539" align="alignnone" width="750"]
বিজয়ী দলের ট্রফি নিয়ে উল্লাস[/caption]
অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করছেন শ্যামল, হাসান, বাবু, ইব্রাহিম, রফিক, ইয়াসিন।
যুবলীগ নেতা সাইদুর রহমান বলেন, আমাদের সকলের প্রিয় ব্যক্তি ও ফতুল্লা থানা আওয়ামীলীগের অভিভাবক আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদলের ছেলে মরহুম মোসাব্বির আলম নয়নের স্মরনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। যারা নয়নকে ভাল বেসে এই আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার পাশাপাশি খেলাধুলা আয়োজন করে স্থানীয় যুব সমাজকে একত্রিত করা হয়েছে। খেলাধুলা করলে যুব সমাজ অপরাধ কর্মকান্ড থেকে দুরে থাকবে এবং মাদক সেবন থেকে বিরত থাকবে। তাই আমি মনে করি প্রতিটি এলাকায় নিয়মিত খেলাধুলার আয়োজন করার প্রয়োজন।
Copyright © 2026 pressbangla. All rights reserved.