প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১১, ২০২৬, ৮:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২১, ২:০৭ পূর্বাহ্ণ
রাণীশংকৈলে বীর মুক্তিযুদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

হুমায়ুন কবির, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার (৬ এপিল) সকালে বীর মুক্তিযোদ্ধা আফতাবউদ্দিনের (৭৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয় ।
তিনি আজ সকালে বাড়ির পাশের মসজিদে ফজরের নামাজ পড়তে গেলে অসুস্থ হয়ে পড়ে। সাথে সাথে বাড়িতে নিয়ে গেলে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তিনি মৃত বরণ করেন। ইন্নাল্লিহি --- ওয়া রাজিউন)। মৃত মুক্তিযোদ্ধা উপজেলার ভরনিয়া মশালডাঙ্গী গ্রামের গেন্ডেলা সরকারের ছেলে। তিনি ২ স্ত্রী, ৫ মেয়ে, ৫ ছেলেসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
এদিন বিকালে তাঁকে পারিবারিক গৌরস্থানে জানাযা শেষে রাষ্টীয় মর্যাদায় দাফন করা হয়।দাফনকার্যে অংশ গ্রহন করেন,উপজেলা চেয়ারমম্যান শাহারিয়ার আজম মুন্না, সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, রাণীশংকৈল থানা পুলিশ প্রমুখ। তাঁর মৃত্যুতে উপজেলা মুত্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ করেছেন।
Copyright © 2026 pressbangla. All rights reserved.