প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৬, ৯:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২১, ১২:১৪ অপরাহ্ণ
ফতুল্লায় আনন্দ রেলীতে জহিরুল ও সোহেলের নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান

স্টাফ রিপোটার, প্রেসবাংলা২৪.কম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতজন্মবাষিকী পালনে ফতুল্লা থানা আওয়ামীলীগের আয়োজনে আনন্দ র্যালিতে কাশীপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম দেওয়ান ও যুবলীগ নেতা শরীফুল ইসলাম দেওয়ান, যুবলীগ নেতা সৈয়দ মোঃ সোহেলের নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান করেন।
বুধবার (১৭ মার্চ) বিকেলে কাশিপুর হতে মিছিল নিয়ে পঙ্গবটিতে এসে আনন্দ রেলীতে যোগদান করেন।
এদিকে ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল ও সাধারণ সম্পাদক শওকত আলীর হাতকে শক্তিশালী করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতজন্মবাষিকী পালনে থানা আওয়ামীলীগের আনন্দ রেলীতে কাশীপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম দেওয়ান, ২নং ওয়ার্ড যুবলীগের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক মোঃ শরীফুল ইসলাম দেওয়ান, যুবলীগ নেতা সৈয়দ মোঃ সোহেল এর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন।
মিছিলে আরও অংশ নেন যুবলীগ নেতা মনির, খোকন, জহির আলম, সিরাজ, শফিন, অপু, পারভেজ, সৈকত, পলাশ, দিপু প্রমুখ।
মিছিলটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা রিয়াজ উদ্দিন (কবির)।
Copyright © 2026 pressbangla. All rights reserved.