
নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: র্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের ভূলতা হতে ট্রাকে তল্লাশী করে কোটি টাকা মূল্যের ১ কেজি ৭৫ গ্রাম হেরোইন সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মঙ্গলবার ( ৯মার্চ) গোপনসূত্রের ভিত্তিতে ভোর ৪টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন আমলাব (কাঞ্চন রোড) সাকিনস্থ মেসার্স মুন্সি ফিলিং স্টেশন এর ভিতর মেসার্স মুন্সি ষ্টোরের সামনে রাজশাহী থেকে নারায়ণগঞ্জগামী একটি ট্রাক তল্লাশী করে ১ কেজি ৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় । গ্রেফতারকৃতরা হলো মোঃ জিয়ারুল (৩৬) ও মোঃ জনি আহম্মেদ (২০)। অভিযানে হেরোইন পরিবহনের দায়ে ট্রাক ও ১৩ টন বস্তায় ভর্তি মেলামাইন পারী জব্দ করা হয়।মোঃ জিয়ারুল রাজশাহী জেলার গোদাবাড়ী থানাধীন পূর্ব মেডিকেল পাড়া এলাকার মোঃ আলাউদ্দিনের ছেলে এবং মোঃ জনি আহম্মেদ রাজশাহী জেলার গোদাবাড়ী থানাধীন যোদগোশাইদাস এলাকার মোঃ তরিকুল ইসলামের ছেলে।
গ্রেফতারকৃতদের’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ পণ্য পরিবহনের ছদ্মবেশে রাজশাহী হতে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকায় নিষিদ্ধ হেরোইন নিয়ে এসে বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মূলত ট্রাক চালানো তাদের একটি ছদ্মবেশ মাত্র।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।