প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩১, ২০২৬, ৫:২০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৭, ২০২১, ৯:৪১ অপরাহ্ণ
৪ দিন ধরে নিখোঁজ সিদ্ধিরগঞ্জের শিশু সেজান

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের উত্তর আজিবপুর এলাকা থেকে সেজান মাহমুদ(১১) নামে এক শিশু হারিয়ে গেছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯ টার পর থেকে শিশুটি নিখোঁজ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় তাকে শেষ বারের মতো সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকায় দেখা যায়।
শিশুটির মা নাজমা আক্তার বর্ষা জানান, সেজান বাসা থেকে কাউকে কিছু না বলে বাহিরে যায়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন বলেও জানান তিনি। (জিডি নাম্বার- ১০৯৭)।
কোনো সহৃদয়বান ব্যক্তি ছেলেটির খোঁজ পেলে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো:
মোবাইলঃ ০১৭৩৭-৯৯৭৩১৪, ০১৯৯৭-৪০১৩১৮, ০১৯১১-৩৩৭৮০৭
Copyright © 2026 pressbangla. All rights reserved.