
প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: মেম্বার প্রার্থী হিসেবে সমর্থন ও দোয়া চেয়েছেন শিক্ষানুরাগী মোঃ জামাল হোসেন (জাহিদ)। আসন্ন ২০২১ বক্তাবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ড (রাজাপুর-গঙানগর) এর মেম্বার পদপ্রার্থী হিসেবে অত্র এলাকার সকলের দোয়া ও সমর্থন চেয়েছেন শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃ জামাল হোসেন (জাহিদ)।
এলাকার সাধারণ মানুষের ভাষ্য অনুযায়ী ৪নং ওয়ার্ডে এবারের নির্বাচনে যাদের নাম ডাক শুনা যায় তাদের মধ্যে মোঃ জামাল হোসেন জাহিদ ভদ্র ও সদালাপী। তিনি নাজমুননেছা উচ্চ বিদ্যালয়ের অবিভাবক প্রতিনিধি। তিনি বিভিন্ন সমাজ সংস্কার কাজে জড়িত।
স্থানীয়রা বলেন আসন্ন ২০২১ বক্তাবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে সমাজসেবক মোঃ জামাল হোসেন জাহিদ কে ৪নং ওর্যাডের মেম্বার হিসেবে দেখতে চাই।
মোঃ জামাল হোসেন জাহিদ বলেন, আমাকে যদি জনগণ সুযোগ দেয় তাহলে আমি জনসেবায় মুরব্বিদের পাশে থেকে নিজেকে জনগণের মাঝে উৎসর্গ করবো।