
নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: বিশ্ব মহামারী করোনার ভাইরাস প্রতিরোধে কোভিড-১৯ ভ্যাকসিন নিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ পুত্র অয়ন ওসমান।
গণটিকাদান কর্মসূচির ১৬ তম দিনে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর ৩‘শ শয্যা হাসপাতাল থেকে করোনার টিকা নিয়েছেন তিনি। জনপ্রতিনিধির সন্তানের টিকা গ্রহণকে সবাই সাধুবাদ জানিয়েছেন। গুজবকে দুরে ঠেলে দিয়ে এতে করে জনগণের টিকা নিতে উৎসাহ যোগাবে বলে সবার ধারণা ।
গত ৭ ফেব্রুয়ারি সারা দেশে করোনার গণটিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম দিকে টিকা গ্রহণে গুজব ও ভয় ছড়িয়ে পড়লেও এখন মানুষ উৎসাহ নিয়ে টিকা নিচ্ছেন।