
ইকবাল হোসেন, প্রেসবাংলা২৪.কম: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
তিনি এক বার্তায় তিনি বলেন, একুশ আমার অহংকার একুশ আমার চেতনা। একুশে ফেব্রুয়ারি বাঙালির কাছে চির প্রেরণার প্রতীকে পরিণত হয়েছে। একুশের প্রথম প্রহর থেকেই জাতি কৃতজ্ঞ চিত্তে ভাষা শহীদদের স্মরণ করে। হৃদয়ের সবটুকু আবেগ ঢেলে দিয়ে সবার কণ্ঠে বাজে একুশের অমর শোকসঙ্গীত - ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ......................।
তিনি আরও বলেন, একুশ আমার মুক্ত স্বাধীনতা, একুশ আমার স্বাধিকার আন্দোলন, একুশ আমায় দিয়েছে কথা বলার অধিকার। ভাষা শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলী ও সেই সাথে সকল শহীদদের মাগফেরাত কামনা করছি।