
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বক্তাবলী যুবসমাজের আইকন, সমাজসেবক ও বক্তাবলী ৩নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মোঃ মহিউদ্দিন ভূইয়া ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সেই সাথে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।
এক বার্তায় তিনি বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা ও অধিকার আদায়ে শহীদ হয়েছেন সালাম, শফিক, বরকত, জব্বার, রফিকসহ আরও অনেকে। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেন তারা। যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মায়ের ভাষার অধিকার। ভাষা আন্দোলনে জানা-অজানা সব শহীদকে গভীর শ্রদ্ধা ও তাদের রুহের মাগফেরাত কামনা করছি।