
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বক্তাবলী ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে যুবসমাজের আইকন মোঃ মহিউদ্দিন ভূইয়া নির্বাচনী সালাম জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) প্রেসবাংলাকে দেওয়া এক বিশেষ বার্তায় সর্বস্তরের জনগণকে নির্বাচনী সালাম জানান বক্তাবলীর তরুণ এই নেতা।
মহিউদ্দিন ভূইয়া জানান, আমি আমার ৩নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে ইচ্ছা প্রকাশ করছি। আমার বাবা তার রাজনৈতিক জীবনে বক্তাবলী ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করেছেন এবং এখনো করে যাচ্ছেন । আমার পিতার অনুপ্রেরণা ও আদর্শ নিয়ে আমি বক্তাবলী তথা আমার ৩নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের পাশে থেকে দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করে যেতে চাই।
উল্লেখ্য, ইতিমধ্যে মহিউদ্দিন এলাকার মানুষের কাছে যুবসমাজের আইকন ও প্রিয় পাত্র হিসেবে নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছেন । মহিউদ্দিন বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব আফাজউদ্দিন ভূইয়া'র (কন্টাকটার) পূত্র। মহিউদ্দিনের পিতা আফাজউদ্দিন ভূইয়া বক্তাবলীর সর্বস্তরের মানুষের কাছে সৎ, নির্ভিক. আদর্শবান যোগ্য নেতা ও সমাজকর্মী হিসেবে অত্যন্ত প্রিয় একজন মানুষ।