প্রিন্ট এর তারিখঃ জুন ১৮, ২০২৬, ১২:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১১, ২০২১, ১২:৪৬ পূর্বাহ্ণ
না’গঞ্জে চাকুরী খুঁজতে এসে গৃহবধু ধর্ষণের শিকার

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গার্মেন্টসে চাকুরী খুঁজতে এসে এক গৃহবধু (২৪) ধর্ষণের শিকার হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার ফুলহরস্থ জনৈক হাজী আলাউদ্দিন মিয়া টিনসেড ঘরের পূর্ব পাশের এক খালি ঘরে এ ধর্ষনের ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ভূক্তভোগী গৃহবধূ বাদী হয়ে বুধবার বন্দর থানায় অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোনারগাঁ থানার কলতাপাড়া এলাকার গার্মেন্টরস কর্মী এক গৃহবধূ মঙ্গলবার সকালে বন্দর উপজেলার মদনপুরে অবস্থিত ইপিলিয়ন গ্রুপের গার্মেন্টস চাকরী খুঁজে আসে। ওই সময় উল্লেখিত গার্মেন্টসের সামনে দাঁড়িয়ে থাকা অজ্ঞাতনামা এক ব্যক্তি চাকুরী খোঁজতে আসা গামের্ন্টস কর্মীকে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে পাশ্ববর্তি আল বারাকা হাসপাতালের পাশে জনৈক হাজী আলাউদ্দিন মিয়ার টিনশেড ঘরের পূর্ব পাশে খালি ঘরে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে চাকুরী খোঁজতে আসা গামেন্টর্স কর্মীকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে গামেন্টর্স কর্মী মোবাইল ফোনের মাধ্যমে ধর্ষনের বিষয়টি তার স্বামী ইসমাইল হোসেনকে অবগত করে। পরে সংবাদ পেয়ে স্বামী ইসমাইল দ্রুত ঘটনাস্থলে এসে ধর্ষিতা স্ত্রীকে উদ্ধার করে আর বারাকা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে বুধবার দুপুরে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন।
ধর্ষনের ঘটনাটি সত্যতা নিশ্চিত করে বন্দর থানার অফিসার ইনচার্জ দিপক কুমার সাহা জানান, চাকুরী দেয়ার কথা বলে ওই নারীকে ধর্ষণ করেছে অজ্ঞাত ব্যক্তি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ধর্ষিতাকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীকে গ্রেপ্তারের অভিযান চলছে।
Copyright © 2026 pressbangla. All rights reserved.