প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: ফতুল্লা থানা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় বক্তাবলী ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তরুণ সমাজসেবক আবু তাহের জাহাঙ্গীর'র নেতৃত্বে ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শওকত আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একই দিনে আবু তাহের জাহাঙ্গীর ফতুল্লা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সস্পাদক জাহাঙ্গীর হোসেনকেও ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।
শনিবার (২৩ জানুয়ারী) দুপুর ১২ টায় বক্তাবলী ফেরি ঘাট সংলগ্ন শওকত আলীর অফিসে আবু তাহের জাহাঙ্গীর ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এদিকে আবু তাহের জাহাঙ্গীর'র নেতৃত্বে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লা থানা আওয়ামীলীগের নব-গঠিত কমিটির সাংগঠনিক সস্পাদক জাহাঙ্গীর হোসেনকে। এসময়ে মেম্বার প্রর্থী আবু তাহের জাহাঙ্গীর'র সাথে উপস্থিত ছিলেন চরগড়কুল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ নাজির হোসেন, বক্তাবলীর তরুণ সমাজসেবক ও ব্যাবসায়ী মোঃ শহিদ, আলোর দিশারী সংগঠন এর সভাপতি সোহরাব, সাধারণ সম্পাদক হালিম মাদবর, মোঃ মোক্তার, রুহুল আমিন, সোহাগ, হাছান আলী, জসিম ফকির, মিলন শেখ, খোরশেদ আলম, আলেক, নবীর হোসেন, ইমান আলী, শফিকুল, রোমান, আল আমিন, শামীম, সালাম প্রমুখ।