প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ৪:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৩, ২০২১, ১২:০২ পূর্বাহ্ণ
শুক্কুর মাহমুদ এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা: জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি প্রয়াত আলহাজ্ব শুক্কুর মাহমুদ এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মুক্ত গার্মেন্টস ফেডারেশন ও জাহাজী শ্রমিক ফেডারেশনের যৌথ উদ্যাগে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ই জানুয়ারী) বিকেলে খানপুর এলাকায় বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন ট্রেনিং সেন্টারে জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি এড. আহসানুল করিম চৌধুরী বাবুল'র সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৮শে জানুয়ারী জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রয়াত আলহাজ্ব শুক্কুর মাহমুদ এর সমাধীতে পুষ্পস্তবক অর্পণ সহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর কবির বকুল, কেন্দ্রীয় নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃশাহ আলম, নারায়ণগঞ্জ জেলা মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি জুয়েল প্রধান, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ শহিদুল্লাহ ও বিআইডব্লিউটিসি এর কার্যকরী সভাপতি আবদুল আউয়াল প্রমুখ।
Copyright © 2026 pressbangla. All rights reserved.