প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৩, ২০২১, ১২:১৫ পূর্বাহ্ণ
আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনে সাইফউল্লাহ বাদলকে নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা

স্টাফ রিপোটার, প্রেসবাংলা২৪.কম: ফতুল্লা থানা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হওয়ায় কমিটিতে আসিন হওয়া নেতারা সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দরা ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সোমবার (১১ জানুয়ারী) এম সাইফউল্লাহ বাদলের কাশিপুর খিলমার্কেটস্থ বাসভবনে গিয়ে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এদিকে নব-গঠিত কমিটির শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক হুমায়ন কবির রতনের নেতৃত্বে স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দরা ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এম সাইফউল্লাহ বাদলকেফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে ফতুল্লা থানা আওয়ামীলীগের নবগঠিত কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোস্তফা চৌধুরীর নেতৃত্বে আওয়ামীলীগের নেতৃবৃন্দরা এম সাইফউল্লাহ বাদলকে ফুলের শুভেচ্ছা জানান।
এছাড়াও ফতুল্লা থানা আওয়ামীলীগের নব-গঠিত কমিটির সহ-প্রচার ও প্রকাশনা সস্পাদক রেহান শরীফ বিন্দুর পক্ষ থেকে সাইফউল্লাহ বাদলকে ফুলের শুভেচ্ছা সহ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও ফতুল্লা, এনায়েতনগর, কুতুবপুর, বক্তাবলী ও কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দরা ফুলের শুভেচ্ছা জানান।
সাইফউল্লাহ বাদল বলেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হওয়ায় দলের নেতাকর্মীরা সক্রিয় হয়ে উঠবে। ফতুল্লা থানা আওয়ামীলীগ একটি শক্তিশালী কমিটি হয়েছে বলে আমি বিশ্বাস করি। এ কমিটির মাধ্যমে ফতুল্লায় শামীম ওসমানের হাতকে শক্তিশালী করতে অগ্রনী ভূমিকা পালন করবে। আর করোনার কারনে ফতুল্লা থানা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনে সময় লেগেছে। আর পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে আগামীতে ফতুল্লায় আওয়ামীলীগকে শক্তিশালী করতে কাজ করবে ইনশায়াল্লাহ।
Copyright © 2026 pressbangla. All rights reserved.