নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: আব্দুল গফুর ভূঁইয়া ফাউন্ডেশন এর উদ্যোগে মুসলিমনগর পূর্বপাড়ায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শনিবার ( ৯ জানুয়ারি) বিকালে মুসলিমনগর পঞ্চায়েত প্রধান ফজলুল হক সরকারের বাড়িতে এই কম্বল বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুসলিমনগর পঞ্চায়েত প্রধান ফজলুল হক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মোঃ মাসুদ ভূঁইয়া।
প্রধান অতিথি মাসুদ ভূইয়া বলেন, মুসলিম নগরের সাথে আমার আত্মার সম্পর্ক । মহান মুক্তিযোদ্ধের সময় আমার বাবা এই গ্রামে আশ্রয় নিয়েছিলেন । এই এলাকার মানুষের সাথে আমার বাবার একটা আত্মার সম্পর্ক ছিল। মুসলিমনগরের মানুষের পাশে দাড়াতে পারলে আমি নিজেকে গর্বিত মনে করব।
তিনি আরো বলেন, আপনারা যেকোন সমস্যা বা সামাজিক উন্নয়ন কাজে আমাকে ডাকলে আমি আপনাদের পাশে থেকে সহযোগীতা করে যাব ইনশাআল্লাহ।

উল্লেখ্য তিনি কিছুদিন পূর্বে মুসলিমনগর মধ্যপাড়া জামে মসজিদে নগদ অর্থ অনুদান করেছিলেন। তাছাড়া তিনি মুসলিমনগর কবরস্থানে উন্নয়নে অর্থায়ন করার ও আশ্বাস প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, মুসলিমনগর পূর্বপাড়া পঞ্চায়েত প্রধান আজিম উদ্দিন মাদবর, নয়াবাজার পঞ্চায়েত প্রধান আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম, পশ্চিমপাড়া পঞ্চায়েত প্রধান কামাল উদ্দিন মাদবর, আসাদ উল্লাহ মাদবর, মোঃ আহসান উল্লাহ মাদবর, একে এম মহিউদ্দিন, জামাল উদ্দিন মাদবর, মোঃ আওলাদ হোসেন, আব্দুস ছোবহান সহ প্রমূখ।