ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে পশ্চিম দেওভোগ মাদবর বাড়ি জামি মসজিদের নির্মাণ কাজ ফতুল্লা থানা আওয়ামীলীগ নেতা শফিউল্লাহ শফির নেতৃত্বে এগিয়ে চলছে।
মসজিদের মোতওয়াল্লী ও পরিচালনা কমিটির সভাপতি শফিউল্লাহ শফি জানান, আশা করছি জানুয়ারী মাসের মধ্যে মসজিদের ছাদ ঢালাই সম্পন্ন করতে পারব ইনশাআল্লাহ। ফেব্রুয়ারীতে যাতে মুসুল্লীরা মসজিদে নামাজ আদায় করতে পারে সেই লক্ষ্যে কাজ এগিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফউল্লাহ বাদল ভাই নির্মাণ কাজে ব্যায়ের জন্য ব্যাক্তিগত ভাবে ১ লক্ষ টাকা দিয়েছেন এবং সার্বিক কাজে অগ্রগতির জন্য তদারকী করছেন। বাদল ভাই এবং এলাকার সকলের আর্থিক সহযোগীতায় মসজিদটি নির্মাণ করা হচ্ছে।
উল্লেখ্য, মসজিদটি নির্মাণের জন্য মোতওয়াল্লী ও সভাপতি শফিউল্লাহ শফি এবং সাধারণ সম্পাদক সানাউল্লাহ ৬ শতাংশ জমি দান করেন। মসজিদটি ২৫০০স্কয়ার ফিটের মধ্যে নির্মাণ হচ্ছে। এছাড়া সার্বিক ভাবে সহযোগীতা করছেন মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি আবুল হোসেন মাদবর, নাছির উল্লাহ বাচ্চু, কোষাধ্যক্ষ মোঃ রোমান হোসেন, সহ-কোষাধক্ষ খাইরুল্লাহ সনাম, কামাল আহমেদ, সহ -সম্পাদক তোরাব আলী মাষ্টার সহ প্রমূখ ।