প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১, ২০২৬, ৭:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৫, ২০২১, ১০:৩২ অপরাহ্ণ
শ্রীমা সারদাদেবীর ১৬৮তম জন্মতিথি উপলক্ষে রামকৃষ্ণ মিশনে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা: শ্রীমা সারদাদেবীর ১৬৮তম জন্মতিথি উৎসব উপলক্ষে রামকৃষ্ণ মিশন আশ্রম এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (৫ই জানুয়ারী) রাতে নগরীর মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাঙ্গণে আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ এর সভাপতিত্বে এবং সাধু নাগ মহাশয় আশ্রম এর সাধারণ সম্পাদক শ্রী তারাপদ আচার্য এর পরিচালনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শ্রীমা সারদাদেবীর ১৬৮তম জন্মতিথি উপলক্ষে রামকৃষ্ণ মিশন আশ্রমে দিনব্যাপী মঙ্গলারতি, তার জীবনবৃত্তান্ত নিয়ে আলোচনা, বিশেষ পূজা, ধর্মগ্রন্থ পাঠ ও ভজনগীত অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, স্বামী নন্দজানন্দজী, জেলা বিবেকানন্দ যুব সংঘ এর সদস্য সচিব তপু বিশ্বাস, মতি কৃঞ্চ হাওলাদার, শ্রী ভবানী শংকর রায়, বিশিষ্ট ব্যবসায়ী সুব্রত রায়, মনীষা রুদ্র, এয়ী ঘোষ প্রমুখ।
Copyright © 2026 pressbangla. All rights reserved.