নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জনগণকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মোঃ জসিম।
শুক্রবার (১ জানুয়ারী) প্রেসবাংলাকে দেওয়া এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ জসিম।
জসিম বলেন, কলাকোপা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জনগণ আজ অবহেলিত। সকল ওয়ার্ডে উন্নয়ন ব্যাপক হলেও আমার ৬নং ওয়ার্ডে চোখে পরার মত কোন কাজ হয়নি। আমি জনগণের পাশে থেকে কাজ করে যেতে চাই। সবার সমর্থন নিয়ে আমি নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি জনগণের সেবক হতে চাই। ৬ নং ওয়ার্ডের সকলের কাছে দোয়াপ্রার্থী। আপনারা আমার পাশে থাকলে উন্নয়ন ও সেবার মাধ্যমে আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ। সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন।