প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৪, ২০২৬, ৩:১০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২০, ১২:০৮ পূর্বাহ্ণ
নড়াইলের কালিয়া পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা

ফরহাদ খান, নড়াইল প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নড়াইলের কালিয়া পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে বিভিন্ন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ উপলক্ষে বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কালিয়া পৌরসভার বর্তমান মেয়র স্বেচ্ছাসেবক লীগ নেতা মুশফিকুর রহমান লিটন।
তবে নৌকা প্রতীকের প্রার্থী ওয়াহিদুজ্জামান হিরা এবং ধানের শীষের প্রার্থী স ম ওয়াহিদুজ্জামান আজ মনোনয়নপত্র জমা দেননি। আগামীকাল মনোনয়নপত্র জমা দেবেন বলে জানিয়েছেন তারা। এছাড়া বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কালিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা বিশ্বাস সুজন কুমার জানান, সুষ্ঠু-সুন্দর ভাবে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। আগামিকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ।
আগামী৩০ জানুয়ারি কালিয়া পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Copyright © 2026 pressbangla. All rights reserved.