প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৪, ২০২৬, ৮:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২০, ১০:৫৮ অপরাহ্ণ
নড়াইলে ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক

ফরহাদ খান, নড়াইল প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নড়াইলের লোহাগড়া উপজেলার গোপীনাথপুর সিএমবি ব্রিজের দক্ষিণ পাশ থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৬ এর সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ১৯১ পিচ ইয়াবাসহ সবুজ মিনাকে (২২) আটক করে। সবুজ লোহাগড়ার পারমল্লিকপুর গ্রামের লিয়াকত মিনার ছেলে।
সবুজ মিনার বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
Copyright © 2026 pressbangla. All rights reserved.