সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জের মিজমিজিতে মেসার্স জেমস্ ট্রেডার্সের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ ( ডিসেম্বর ) রাত সাড়ে আটটায় নাসিক ২ নং ওয়ার্ডের মিজমিজি পশ্চিম পাড়া বুকস্ গার্ডেন সংলগ্ন বালুর মাঠে এ খেলার আয়োজন করা হয়।
নাসিক ২ নং ওয়ার্ড শান্তি সংগঠনের সভাপতি আবু বকর সিদ্দিক আবুলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হুমায়ুন কবির, ফিরোজ শাহী, বঙ্গবন্ধু পরিষদের সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সহ-সভাপতি ফজলুল হক, মোয়াজ্জেম মাস্টার, আমিনুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসেন ও রহমত উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে ইয়াসিন মিয়া বলেন, করোনা ভাইরাসে এখনো অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছে। আপনারা যারা রাস্তা দিয়ে চলাচল করেন তারা অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। আপনারা সবাই জানেন বেশ কিছুদিন ধরে আমাদের সংসদ সদস্য একে এম শামীম ওসমানের সহধর্মিণী সালমা ওসমান লিপি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। আপনারা সকলে দোয়া করবেন তার জন্য। তিনি আরো বলেন, পড়ালেখার পাশাপশি আমাদের ছেলে মেয়েদের খেলা ধুলা করতে হবে। মাদক ও সন্ত্রাসী কর্মকান্ড থেকে আমাদের যুব সমাজকে ধুরে থাকতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোঃ মানিক পারভেজ, আপেল মাহমুদ, মাহাবুব, সুজন, মিশাল, রাকিব, রাসেল, ফাহাদ, হৃদয়, শান্ত, রবিউল প্রমূখ।