নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: মহান বিজয় দিবস উপলক্ষ্যে ফতুল্লার এনায়েতনগরের নবীনগর শাহওয়ার আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে নবীনগর শাহওয়ার আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ফুটবল ম্যাচে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
নবীনগর শাহওয়ার আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মোঃ মাসুদ ভূইয়া।
মাসুদ ভূইয়া সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, খেলাধুলা অপরাধমূলক কর্মকান্ড ও মাদক থেকে যুব সমাজকে দূরে রাখে, সমাজে একে অপরের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। মহান মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন করতে যুব সমাজ যুদ্ধে নেমেছিল। আর আজ মাদকের কারণে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। সুস্থভাবে জীবন-যাপন করতে ও মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলায় মগ্ন থাকে তাহলে অনৈতিক কর্মকান্ড, সন্ত্রাস, মাদক তাদেরকে স্পর্শ করতে পারবে না। খেলাধুলায় যারা নিয়োজিত থাকেন তারা ক্যারিয়ার গঠনে মনোযোগী হয়। তখনই তারা সমাজ গঠনে ভূমিকা রাখতে নিজেকে মাদক থেকে বিরত রাখে। তাই সমাজকে সুন্দর ভাবে সাজাতে বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে।