ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর কানাই নগরে বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী ও বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর ) বিকাল ৪ টায় কানাই নগর ছোবহানীয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফাজ উদ্দিন ভূইয়া, ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বক্তাবলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম, বীর মুক্তিযুদ্ধা নুরুল ইসলাম, খালেক মাস্টার ডায়াবেটিস সেন্টারের প্রতিষ্ঠাতা ডাঃ শফিউদ্দিন আহমেদ মিন্টু। খেলাটি উদ্ভোদন করেন বিশিষ্ট সমাজ সেবক ও আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম ও বক্তাবলী ইউনিয়ন যুবলীগ নেতা তুহিন চৌধুরী। খেলায় দুটি দল অংশগ্রহণ করে গোলাপ দল ও রজনীগন্ধা দল ১/০ গোলে বিজয়ী হয় রজনীগন্ধা দল। বঙ্গবন্ধু গোন্ড কাপ উদযাপন কমিটির আহ্বায়ক ছলিমুল্লা ও সদস্য সচিব মোঃ আক্তার হোসেন।
এছাড়া ও উপস্থিত ছিলেন নুরুল ইসলাম মাদবর, প্রকৌশলী আবু সাইদ রিংকি, মোঃ রিয়াদ, ববি বাদল, রাশেদুল ইসলাম সুমন, মোক্তার হোসেন, আব্দুর রহিম, মোঃ বাদশা মিয়া প্রমুখ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।