
নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: ফতুল্লার বক্তাবলী পরগণার সামাজিক সংগঠন ‘ধলেশ্বরীর তীরে’র নেতৃবৃন্দ নগরীর চাষাঢ়াস্থ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।
বুধবার (১৬ই ডিসেম্বর) সকালে চাষাঢ়া শহীদ মিনারে এই শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় ধলেশ্বরীর তীরে সংগঠনের সভাপতি মোঃ নুরুজ্জামান জিকু বলেন, মহান বিজয় দিবসে আমরা স্মরণ করছি সেই বীর শহীদদের, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীনতা। মহান আল্লাহর কাছে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করছি।
সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ১৯৭১ সালের বঙ্গবন্ধুর নেতৃত্বে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে এসেছে এই বিজয়। সবাইকে বিজয়ের শুভেচ্ছা ও স্বাধীনতা যুদ্ধে সকল বীর শহীদদের প্রতি রইল গভীর শ্রদ্ধা।
[caption id="attachment_17283" align="alignnone" width="750"]
পুস্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতৃবৃন্দ[/caption]
পুস্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন, ধলেশ্বরীর তীরের সংগঠনের সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল প্রধান, ক্রীড়া সম্পাদক মোঃ কাউসার ফকির, সদস্য মোঃ শাহীন, নোমান আহমেদ সহ প্রমূখ।