নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মাসুদ ভূইয়া।
মঙ্গলবার (১৫ডিসেম্বর) প্রেসবাংলাকে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এনায়েতনগরবাসীকে এই শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় মাসুদ ভূইয়া বলেন, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতুর মাধ্যামে বিজয়ের মাসে আমাদেরকে এনে দিলেন আরেক বিজয়। অনেক চক্রান্ত ও বাধার মুখে জননেত্রী শেখ হাসিনার দৃঢ় প্রত্যয়ে পদ্মা সেতু এখন দৃশ্যমান। বিজয়ের মাসে বিশ্ববাসী দেখল বাংলার আরেক বিজয়।
তিনি আরো বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে যারা আত্মত্যাগের মাধ্যমে এনে দিলেন এই বিজয় তাঁদের প্রতি রইল গভীর শ্রদ্ধা। মহান আল্লার কাছে সেই বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি।