প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৪, ২০২৬, ৫:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২০, ৮:৪০ অপরাহ্ণ
নড়াইল জেলা কারাগারে ৬ মাসের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ফরহাদ খান, নড়াইল, প্রেসবাংলা২৪.কম: নড়াইল জেলা কারাগারে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত কয়েদি ফরিদ বিশ্বাস (৫০) মারা গেছেন।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বুকে ব্যথা অনুভব করলে সদর হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।
পুলিশ ও জেলা কারাগার সূত্রে জানা গেছে, নড়াইলের কালিয়া উপজেলার রামনগর গ্রামের সুলতান বিশ্বাসের ছেলে ফরিদ বিশ্বাস গত ১৪ আগস্ট ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি বুকে ব্যথা অনুভব করেন।
নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম বলেন, সুরতহাল ও ময়নাতদন্ত শেষে ফরিদ বিশ্বাসের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2026 pressbangla. All rights reserved.