প্রিন্ট এর তারিখঃ জুন ১৭, ২০২৬, ৯:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২০, ৯:৩৭ অপরাহ্ণ
নড়াইলে সুদের টাকা না পেয়ে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ১

ফরহাদ খান, নড়াইল, প্রেসবাংলা২৪.কম: নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া উত্তরপাড়ায় সুদের টাকা না পেয়ে ট্রাক চালক বিল্লাল বিশ্বাসকে (৫৫) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল দিঘলিয়া গ্রামের ইশারত বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সুদ দেয়ার শর্তে দিঘলিয়া গ্রামের বিল্লাল বিশ্বাস প্রতিবেশি বাবু খাঁর কাছ থেকে ৬০ হাজার এবং কালু খাঁর কাছ থেকে তিন লাখ টাকা টাকা ধার দেয়। বৃহস্পতিবার সকালে এই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবু ও কালুসহ তাদের লোকজন বিল্লালকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে।
লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, বিল্লালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কালু খাঁকে (৫৩) আটক করেছে পুলিশ।
Copyright © 2026 pressbangla. All rights reserved.