প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ২:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২০, ১১:৪২ অপরাহ্ণ
সিদ্ধিরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে ২ লাখ ৪০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত ও ৪ মাসের সাজাপ্রাপ্ত গোলাম মোস্তফা (৩৮) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩০ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে সিদ্ধিরগঞ্জের এসও রোড এলাকার সুফিয়া জেনারেল হাসপাতালের সামনে থেকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ তারেক নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত গোলাম মোস্তফা শরীয়তপুর জেলার নড়িয়ার আব্দুল জব্বারের ছেলে। সিদ্ধিরগঞ্জের এসও রোড এলাকার রাশেদ মহাজনের বাড়িতে সে ভাড়া বসায় থাকতেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মশিউর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে চারটি ও নারায়ণগঞ্জ আদালতে দুইটি মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, সাজাপ্রাপ্ত আসামী গোলাম মোস্তফা মেসার্স জয় ট্রেডার্স নামক তেল সরবরাহকারী প্রতিষ্ঠানের নামে অবৈধ চোরাই তেল ও ভেজাল মিশ্রিত ফার্নেস অয়েল বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করে আসছিল। তাঁর নামে চেক দিয়ে প্রতারণার অভিযোগে চট্টগ্রাম আদালতে চারটি ও নারায়ণগঞ্জ আদালতে দুইটি মামলা রয়েছে। এছাড়াও অবৈধভাবে তেল চুরির অভিযোগে ৩ বছর আগে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাঁকে গ্রেফতার করে। সে মামলা এখনো চলমান রয়েছে।
চট্টগ্রামের তেল ব্যবসায়ী মোঃ আমজাদ হোসেন আসামী গোলাম মোস্তফার নামে চট্টগ্রাম আদালতে এনআই এ্যাক্টের ১৩৮ ধারা অনুযায়ী চট্টগ্রাম আদালতে চারটি মামলা দায়ের করে। চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা জজ ৩য় আদালতের ৩৫২০/১৮ নং মামলায় আসামী গোলাম মোস্তফাকে চার মাসের সাজা ও ২ লাখ ৪০ টাকা অর্থদণ্ড করে আদালত।
Copyright © 2026 pressbangla. All rights reserved.