সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) বিকাল ৪টার দিকে থানা পুলিশের উদ্যোগে বের হওয়া এ বিশেষ অভিযান সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় পরিচালনা করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মশিউর রহমানের নেতৃত্বে সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযান সিদ্ধিরগঞ্জ থানা কার্য্যালয় শুরু হয়ে আদমজী-২নং, ঢাকেশ্বরী-জালকুড়ি, সানারপাড় ও চিটাগাংরোডসহ থানা এলাকার বিভিন্ন এলাকায় পরিচালিত হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শরীফ আহমেদসহ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে সিদ্ধিরগঞ্জের বিভিন্নস্থান থেকে মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল- মাসুম (৪০) ও বেদানা (৫৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। নাজমুল হোসেন রবিন (২৬), জামাল (৩৫), সোহেল খান (৩৪)।
বিশেষ অভিযান পরিচালনা শেষে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মশিউর রহমান বলেন, মাদকের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সিদ্ধিরগঞ্জে কোনো মাদক ব্যবসায়ীকে মাদক ব্যবসা করতে দেয়া হবে না।