বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: বন্দরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক মুসলিম যুবতী শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে সনাতন ধর্মাবলম্বী যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক শ্রী সবুজ দেবনাথ বন্দরের ফায়ার সার্ভিস সংলঘ্ন এলাকার শ্রী স্বপন দেবনাথের ছেলে।
সোমবার রাতে অভিযুক্ত শ্রী সবুজ দেবনাথকে আটক করে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) আদালতে প্রেরণ করা হয়।
এ ঘটনায় ধর্ষিতা ১০ নভেম্বর বাদী হয়ে বন্দর থানায় শ্রী সবুজ দেবনাথকে আসামী করে ধর্ষণ ও প্রতারণার মামলা দায়ের করেন। যার নং ১৯(১১)২০২০ ইং।
সূত্র মতে জানা যায়, প্রতারণার শিকার ওই যুবতী একরামপুর ইস্পাহানী বাজার এলাকার বিগত দেড়বছর পূর্বে তার বড় ভাইয়ের বন্ধুর সূত্র ধরে কথিত অভিযুক্ত যুবক ও যুবতীর পরিচয় ঘটে। অভিযুক্ত যুবক প্রায় সময় যুবতীর বাড়ীতে আসা যাওয়া করত ও কথাবার্তা হতো এক পর্যায়ে অভিযুক্ত শ্রী সবুজ দেবনাথ যুবতীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এবং সুযোগ বুঝে অভিযুক্ত শ্রী সবুজ দেবনাথ যুবতীকে কু-প্রস্তাব দেয়। লম্পটের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় যুবতীকে বিয়ের
প্রলোভন দেখাইয়া লম্পটের স্ত্রী রূপে ব্যবহারের কথা বলিলে যুবতী তাহার প্রস্তাবে রাজি হয়। অভিযুক্ত শ্রী সবুজ দেবনাথ তাকে নিয়ে বিভিন্ন সময়ে নির্জন জাগায় নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে যৌন সম্পর্ক করে। অভিযুক্ত সবুজ দেবনাথ গত ২৫শে জুলাই রাত ৮.৩০ মি: কৌশলে যুবতীকে বিয়ে করবে বলে অভিযুক্ত তাহার বাড়ীতে নিয়ে যুবতীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং বিবাহ না করে যুবক তার বাড়ী থেকে যুবতীকে বের করে দেয়। এরপর থেকে অভিযুক্ত যুবক বিভিন্ন মোবাইল নাম্বারে ফোন দিয়ে বলে এ নিয়ে বাড়াবাড়ি করলে যুবতীর ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিবে বলে হুমকী দিতে থাকে।
এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা আনিসুল ইসলাম (এস আই) বলেন, অভিযুক্ত সবুজ দেবনাথের বড় ভাইয়ের সাথে যুবতীর সম্পর্ক থাকার সুবাধে অভিযুক্তের সাথে যুবতীর অবৈধ সম্পর্ক গড়ে উঠে। যুবতীকে বিয়ের কথা বলে শারিরীক সম্পর্ক গড়ে তুললে পরে যুবতী বিয়ের জন্য চাপ দিলে সে ভয়ভীতি প্রদর্শন করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
সে সাথে ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছি। মঙ্গলবার দুপুরে শ্র্রী সবুজ দেবনাথকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।