বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: বন্দরে ১’শ গ্রাম গাঁজাসহ দুই গাঁজা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ।
১০ নভেম্বর রাত ৩টায় বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ লক্ষারচর এলাকা থেকে গাঁজাসহ এদেরকে গ্রেপ্তার করা হয় এবং মঙ্গলবার দুপুরে উক্ত মামলায় আদালতে প্রেরণ করে পুলিশ।
এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ী উপ- পরিদর্শক তাহিদ উল্ল্যাহ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২০(১১)২০। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর থানার মদনগঞ্জ লক্ষারচর এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে মোশারফ (৫৭) ও মদনগঞ্জ নয়াপাড়া এলাকার সোহরাব মোল্লা মিয়ার ছেলে ইমরান হোসেন মোল্লা (২৩)।