আবারও মাঠে বিশ্বসেরা সাকিব !!

আবারও মাঠে বিশ্বসেরা সাকিব !!

মাহির আমির মিলন, প্রেসবাংলা : গত বছরে ২৯ অক্টোবর সাকিবকে এক বছরের জন্য নিষেধাজ্ঞা দেয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি)।শুধুমাত্র জুয়াড়ির প্রস্তাব গোপনীয়তা জন্য। সেদিনই পা রেখে শেষবারের মতো এক বছরের জন্য বিদায় জানান, শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামকে।

 

পরবর্তীতে বিষণ্ণতা নিয়ে কথা বলেন,বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে।যথারীতি ক্রিকেটের আইন অনুযায়ী সাকিবকে আর পরে মাঠে দেখা যায়নি এবং সব ধরনের ক্রিকেট থেকে দূরে সরে যেতে হয়।পরবর্তী সময়ে সাকিবকে আর মিরপুরের সবুজ মাঠে দেখা যায়নি।

 

সোমবার (৯ নভেম্বর) ৩৭৭ দিন পর দেশের ক্রিকেটের সবচেয়ে বড় বাতিঘর সবুজ ঘাসে পা পড়ল  বিশ্বসেরা অলরাউন্ডারের।সাকিবকে অনেকটা সাদামাটা ভাবে দেখা গেছে আজ মিরপুর হোম অফ ক্রিকেটে।অথচ ভাগ্য যেন বারবার ঘুরে আসে বিশ্বসেরার দারপ্রান্তে। নিষেধাজ্ঞা পুরা সময়টা জুড়ে যে,সাকিব বেশি একটা সময় ক্রিকেট থেকে দূরে থাকছে এমনটা নয়।সাকিবের নিষেধাজ্ঞা সময়টা যেন বিধাতা আগে থেকে ঠিক করে রেখেছেন হয়তো এজন্য মহামারি করোনা কালে তিনি সময়টা খুব উপভোগ করতে পারছেন বলা যায়।

 

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিমানবন্দরে প্রবেশের সাথে সাথে সকলের ভালোবাসায় সিক্ত হয় সাকিব।ফুলের শুভেচ্ছা গ্রহণের মাধ্যমে নিজেকে আবারো ফিরে আনেন পুরানো রূপে।রূপকথার কব্য হয়ে খারাপ সময়টা শেষ করার পরে খুশির খবর পেয়েছে দেশসেরা মহাতারকা।সর্বশেষ প্রকাশিত আইসিসি ওডিআই তালিকায় সাকিব নিজের শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে।

 

এই মাসে মাঝামাঝি সময়ে বঙ্গবন্ধু টি-২০ লীগের মধ্যে দিয়ে আবারো মাঠে নামবেন সাকিব।