প্রিন্ট এর তারিখঃ জুন ১৫, ২০২৬, ৬:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২০, ১০:৩৪ অপরাহ্ণ
সিদ্ধিরগঞ্জে কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালুকড়ি এলাকায় ডাইং ও নিটিং কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস ।
কর্তৃপক্ষ। বুধবার (৪ অক্টোবর) বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোঃ শাহাবুদ্দিন ও শাহাদাত হোসেনের মালিকানাধীন জালকুড়ি ডাইং নামের ঐ কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মাহমুদা মাসুম ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট নুশরাত আরা খানমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন- তিতাসের নারায়ণগঞ্জ জোনের ডিজিএম মমিনুল হক, ব্যবস্থাপক মোঃ রবিউল ইসলাম, গোলাম মোস্তফা, মোঃ রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী নাজমুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন, আফসার উদ্দিন, মোঃ রফিকুল ইসলাম, টেকনিশিয়ান খায়ের আহমেদ ও উন্নয়ণকারী মোঃ মোস্তফা হাওলাদার প্রমূখ।
তিতাসের সহকারী প্রকৌশলী নাজমুল ইসলাম বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে এটি আমাদের নিয়মিত অভিযান। উক্ত অভিযানে ডাইং ও নিটিং কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ৩০ ফুট পাইপ জব্দ করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের এই অভিযান নিয়মিত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
Copyright © 2026 pressbangla. All rights reserved.