একটি ফোন কলেই মিলবে সেবা, বন্দরে পল্লী বিদ্যুৎ জিএম সাইরুল

একটি ফোন কলেই মিলবে সেবা, বন্দরে পল্লী বিদ্যুৎ জিএম সাইরুল

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: বন্দর উপজেলাস্থ সেলসারদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বন্দর জোনাল অফিসের উদ্যোগে অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে সেবাগ্রহীতা-অংশীজনদের অবিহিতকরন সভা ও গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

 বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় এই গণশুনানী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি  নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১’র সিনিয়র জিএম সাইরুল ইসলাম গ্রাহকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি ঘরে থাকবেন সেবা আমরা দিব। শুধু মাত্র একটি ফোন কলের মাধ্যমে আপনি আমাদের সেবা পাবেন। মিলবে বিদ্যুৎ ও মিটার। মানুষের পাশে থাকতে চাই মানুষের অধিকার বুঝিয়ে দিতে চাই। গাছ আমরা কাটবই। যদি সেটা বিদ্যুৎ লাইনের সংস্পর্শে থাকে। এর মাধ্যমে আপনার আমারই নিরাপত্তা বৃদ্ধি পাবে। গাছ আপনারা সব জায়গায়ই লাগাবেন তবে বিদ্যুৎ লাইনের কাছাকাছি নয়।

তিনি আরো বলেন, করোনাকালেও আমরা আপনাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিয়েছি। আলোর গেরিলা আমরা তৈরি করেছি। এখন আর রাতের ৩ টার সেবা সকালে দিতে হয় না, আমরা রাত ৩ টায় দিয়ে থাকি। আপনাদের অভিযোগ আমাদের ফোন করেই জানাবেন। ফোন দিলেই
মিলবে বিদ্যুৎ।

নারায়ণগঞ্জ-১ পল্লী বিদ্যুৎ সমিতি বন্দর জোনের ডিজিএম স.ম মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ সমিতি বোড’র পরিচালক তানজিম আহমেদ, বন্দর জোনাল অফিসের এজিএম আশিকুর রহমান,ওয়ারিং ইন্সপেক্টর মজিবুর রহমান, পাওয়ার এক্স কো অডিরেটরমহিদুল ইসলাম, সেলসারদী সপ্রাবি’র প্রধান শিক্ষিকা বাবলী রায়, এনায়েতনগর পঞ্চায়েত কমিটির সভাপতি হান্নান মিয়া আ’লীগ নেতা মোঃ নাজমুল, পারভেজ, জামান প্রমূখ।