
বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: বন্দরে নাসিম ওসমান মডেল স্কুলের ১০ম শ্রেণী ছাত্রীকে অপহরনের অভিযোগ পাওয়া গেছে হাসানসহ তার পরিবারের বিরুদ্ধে।
গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের রস্তমপুর ব্রীজ সামনে এ অপহরনের ঘটনাটি ঘটে।
অপহরণ ঘটনার ৪ দিন পর অপহৃতা স্কুল ছাত্রীর মা মুন্নী আক্তার বাদী হয়ে গত ২০ অক্টোবর মঙ্গলবার রাতে হাসানসহ তার বড় ভাই সুমন ও পিতা সিরাজ মিয়াকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৫(১০)২০ তাং- ২০-১০-২০ইং।
মামলা সূত্রে জানা গেছে, বন্দর থানার রস্তমপুর এলাকার আমির হোসেন মিয়ার মেয়ে হালিমা আক্তার আরিনা নাসিম ওসমান মডেল স্কুলে ১০ম শ্রেণীতে লেখাপড়া করে আসছে। করোনার কারনে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সুবাদে স্কুল ছাত্রী হালিমা অন্যান্য শিক্ষাথীদের সাথে কোচিং এ লেখাপড়া করত। প্রতিদিনের ন্যায় গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮টায় বাড়ী থেকে কোচিং এর উদ্দেশ্যে যাওয়ার পথে রস্তমপুর ব্রীজ এলাকায় পৌছলে ওই সময় উৎপেতে থাকা বন্দর চৌধূরীবাড়ী খালপাড় এলাকার সিরাজ উদ্দিন মিয়ার ছেলে হাসান ও তার বড় ভাই সুমন এবং তাদের পিতা সিরাজ উদ্দিন ওরফে সিরাজসহ অজ্ঞাত ২/৩ জন স্কুল ছাত্রীকে রাস্তা থেকে জোর পূর্বক তোলে নিয়ে অপহরন করে।
আমরা অনেক স্থানে খুজাখুজি করে হালিমার কোন সন্ধান না পেয়ে এ ঘটনায় আমি থানায় মামলা দায়ের করি। অভিযোগ পেয়ে মামলার তদন্তকারি কর্মকর্তা স্কুল ছাত্রীকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।