বন্দরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

বন্দরে ৫বছরের শিশু ধর্ষণ মামলায় আদালতে নির্যাতিত শিশুর জবানবন্দি

 

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: বন্দরে ৫ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ২২ ধারা জবানবন্দি দেয় নির্যাতিত শিশুটি । এসময় শিশুটি তার মায়ের কোলে ছিল।

 

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রে নুরুন্নাহার ইয়াসমিনে আদালতে এ জবানবন্দি রেকর্ড করা হয়।

 

এ বিষয়ে কোর্ট পুলিশ এ.এস.আই তাহমিনা বলেন, শিশুটি বয়স অল্প বলে সে মায়ের কোলে বসে ২২ ধারা জবানবন্দি দিয়েছে আদালতে।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, বন্দরে ঝালমুড়ি খাওয়ার প্রলোভন দেখিয়ে খেলার মাঠ থেকে ৫ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ১৩ বছরের এক স্কুল ছাত্রের বিরুদ্ধে। গত ১৬ অক্টোবর বেলা ১১টায় বন্দর উপজেলার ২নং মাধবপাশা এলাকায় এধর্ষণের ঘটনাটি ঘটে । খেলার মাঠ থেকে ১৩ বছরের শিশুটির বন্ধু ১০ বছরের শিশুটিকে ডেকে নিয়ে যায় ধর্ষণের শিকার হওয়া শিশুটিকে। পরে ৫ বছরের শিশুটিকে জোর করে ধর্ষণ করে ১৩ বছরের শিশুটি তার নিজ বাড়িতে। পরে ধর্ষণের শিকার ৫বছরের শিশুটি কাঁদতে কাঁদতে শরীরে কাঁদা মাখা নিয়ে বাড়ি ফিরে। ধর্ষণের শিকার শিশুটির মা শিশুটির কান্নার কারণ জানতে চাইলে সে সব খুলে বলে। তখন অভিযুক্ত শিশুটিকে জিজ্ঞাস করে সে সব স্বীকার করে।

 

এ ঘটনায় গত ১৭ অক্টোবর ধর্ষণের শিকার শিশুটির শরীরের অবস্থা খারাপ তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে গাইনী ওয়ার্ডে ভর্তি করা হয়। অপর দিকে শিশুটির বাবা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন ১৩ বছরের শিশুটিকে অভিযুক্ত করে। এতে বন্দর থানার পুলিশ অভিযুক্ত ১৩ বছরের শিশুটিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন।

 

১৮ অক্টোবর নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসীন এর আদালতে অভিযুক্ত ১৩ বছরের শিশুটিকে টঙ্গী কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন। গতকাল অভিযুক্ত শিশুটিকে টঙ্গী কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়। অপর দিকে ধর্ষণের শিকার ৫ বছরের শিশুটি ২২ ধারা জবানবন্দি প্রদান করেন আদালতে।