লিপি ওসমানের জন্য বক্তাবলীর ১২৪টি মসজিদে দোয়া

নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের স্ত্রী লিপি ওসমান করোনায় আক্রান্ত । তার সুস্থতা কামনায় বক্তাবলীর ১২৪ টি মসজিদে বাদ জুমআ দোয়ার আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বক্তাবলীর মসজিদগুলোতে বাদ জুমআ এই দোয়ার আয়োজন করে মসজিদ কমিটি ও মুসুল্লিগণ।
বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী বলেন, আমাদের প্রিয় নেতা শামীম ওসমানের সহধর্মীনী সালমা ওসমান লিপি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন । তিনি করোনা মহামারীতে নারায়ণগঞ্জে সাধারণ মানুষের পাশে থেকে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছিলেন । মানুষের সেবা করতে গিয়ে তিনি আজ অসুস্থ। তিনি বক্তবলীর মানুষের অত্যন্ত প্রিয় একজন নেত্রী। তার জন্য বক্তাবলীর সর্বস্তরের মানুষ এবং বক্তাবলীর ১২৪টি মসজিদ কমিটির উদ্দ্যেগে দোয়ার আয়োজন করা হয়েছে। সেই জন্য আজ বাদ জুম্মা বক্তাবলীর সকল মসজিদগুলোতে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, মহান আল্লাহ পাকের কাছে আমি নারায়ণগঞ্জের মানবিক নেত্রী লিপি ওসমান তার পরিবারের জন্য সুস্থ্যতা কামনা করছি।
জুমআ নামাজের পর বক্তাবলী ইউনিয়নের সকল (১২৪টি) মসজিদের মুসল্লিরা লিপি ওসমানের সুস্থ্যতার জন্য দোয়া কামনা করেন। এসময় তারা মিলাদের আয়োজন করে এবং মহান আল্লাহর কাছে তাদের এই প্রিয় নেত্রী তার পরিবারের সকল সদস্যদের সুস্থ্যতার জন্য দোয়া কামনা করেন।











