প্রিন্ট এর তারিখঃ জুন ১০, ২০২৬, ৯:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৫, ২০২০, ৯:৫২ অপরাহ্ণ
প্রয়াত শাহজালাল’র স্মরণে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের শোকসভা ও দোয়া

স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যাবসায়ী, সমাজসেবক ও সংগঠক বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহজালাল এর রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের আয়োজনে সোমবার (২৪ আগষ্ট ) বাদ আছর নগরীর ২নং রেল গেটস্থ হোসিয়ারী এসোসিয়েশনের ক্লাব ভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের পূর্বে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ'র পরিচালক ও নাসিক ১৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ নাজমুল আল সজলের সভাপতিত্বে মরহুমের স্মরণে সংক্ষিপ্ত শোকসভা অনুষ্ঠিত হয়।
শোকসভায় প্রয়াত শাহজালাল সাহেব এর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন হোসিয়ারী এসোসিয়েশনের সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক মোঃ আতাউর রহমান, সহ-সভাপতি (জেনারেল) ও বিকেএমইএ পরিচালক মোঃ কবির হোসেন, সহ-সভাপতি (এসােসিয়েট) সাঈদ আহমেদ (স্বপন), সাবেক সহ সভাপতি আব্দুস সবুর সেন্টু, পরিচালক আলহাজ্ব নাসির শেখ, সাবেক পরিচালক আনোয়ার হোসেন।
শোকসভা শেষে মরহুম শাহজালাল সাহেব কে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা জানিয়ে মানপত্র পাঠ করেন সভাপতি নাজমুল আলম সজল। পরে মানপত্রটি সম্মাননা স্বরুপ মরহুমের দুই ছেলের হাতে তুলে দেন নেতৃবৃন্দ।
পরে মরহুম আলহাজ্ব শাহজালাল সাহেব এর রুহের মাগফিরাত কামনা সহ এসোসিয়েশনের সাবেক পরিচালক মরহুম আমিনুল ইসলাম সেক্রেটারী, সদ্য প্রয়াত জেলা জাতীয় পার্টির সভাপতি আবুল জাহের সহ বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের শুরু থেকে এ পর্যন্ত পরিচালক ও সদস্যবৃন্দ যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন হোসিয়ারী এসোসিয়েশনের , পরিচালক (জেনারেল) পরিচালক (জেনারেল), বীর মুক্তিযােদ্ধা হাজী আলী আহমেদ শেখ, মােঃ মােজাম্মেল হক, আলহাজ্ব মােঃ আবদুল হাই, আলহাজ্ব মােঃ মনির হােসেন, বাবু বৈদ্যনাথ পোদ্দার, মােঃ সাব্বির আহমেদ সাগর, আমিরউল্লাহ রতন, মােঃ সাখাওয়াত হােসেন সুমন, মােঃ আবুল বাশার (বাসেত), পরিচালক (এসােসিয়েট) হাজী মােঃ শাহীন হােসেন, আলহাজ্ব নাছিম আহমেদ, আলহাজ্ব মােঃ আতাউর রহমান, আলহাজ্ব মােঃ মিজানুর রহমান, সাবেক পরিচালক হাজ্বী শফিউদ্দিন সোহেল, সুশান্ত পাল চৌধুরী, হোসিয়ারী এসোসিয়েশনের সচিব সবদার হোসেন সহ সকল হোসিয়ারী ব্যাবসায়ী বৃন্দ।
Copyright © 2026 pressbangla. All rights reserved.