
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা কাউসার আহম্মেদ পলাশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮জুন) বিকেলে তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
কাউসার আহম্মেদ পলাশ জানান, গত ১৪জুন আমি নমুনা পরীক্ষা করালে ১৬জুন পজিটিভ পাওয়া যায়। এরপর থেকে বাড়িতে আইসোলেশনে রয়েছি। মাঝে মাঝে জ্বর অনুভব হচ্ছে কিছু মেডিসিন নিলে সেরে উঠছি।
করোনামুক্তির জন্য তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন।