করোনার মধ্যেও আড়াইহাজারে দুধর্ষ ডাকাতি

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে গার্মেন্টস কর্মীর বাসায় পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি। ২লক্ষাধিক টাকার মালামাল লুট। ঘটনাটি ঘটেছে,উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার গোলজার হোসেনের ভাড়াটিয়া গার্মেন্টস কর্মী আহমদউল্লাহর টিনসেট দালানের বাসায়।
ভাড়াটিয়া আহমদউল্লাহ জানান, ১৫জুন দিবাগত রাত ১টার দিকে একদল ডাকাত তার বাসার কলাপসিবল গেইটের তালা কেটে ও দরজা ভেঙ্গে ডাকাতদল ভিতরে প্রবেশ করে। তারা মূহূর্তের মধ্যে তাকে সহ স্ত্রী,৩শিশু সন্তানকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ৩ভরি ওজনের স্বর্ণালংকার,নগদ ৫হাজার টাকা,ল্যাপটপ,ক্যামেরা ও ২টি মোবাইল সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
তিনি জানান,ডাকাতদের মুখ বাঁধা থাকায় কাউকে চিনতে পারিনি।
এব্যাপারে আড়াইহাজার থানার ওসি(তদন্ত) আমির হোসেন জানান,ডাকাতির ঘটনা তাদেরকে কেউ জানাননি।











