ইকবাল হোসেন
‘মা’ মাগো ওমা তোমার পীড়ায় আমার হৃদয়ে কম্পন তৈরী হয়।
ক্ষণে ক্ষণে একটাই প্রশ্ন-কখন জানি কি হয়।
‘মা’ ওমা তোমাকে হারানোর ভয়
জেগে উঠে বার বার..
মস্তিষ্কের স্নায়ুকোষ বিকল ক্রিয়ায়
আমাকে নিথর করে।
‘মা’ ওমা কি হলো তোমার ?
অগোছালো কথায় মানুষ হাসে
কিন্তু আমার হৃদয়ের রক্তক্ষরণ
অবিরত ভাসে।
‘মা’ মাগো ওমা কি হলো তোমার ?
আমার অবহেলায় নাকি মানসিক যন্ত্রণা
আমি অপারগ জীবন ভস্মীভূত নাকি
তোমার প্রতি নির্দয় আচরণ ?
‘মা’ ও মা তুমিতো জানো আমার আকুতি
হৃদয় নিঙড়ানো ভালোবাসা অবিরাম
দিয়েছি ঢেলে, জানি তোমার দেয়া
ভালোবাসার অণু পরিমাণ হবে না
ক্ষমা করো আমায় আমি নির্বোধ,
আমি নির্বাক।
‘মা’ মাগো ও মা বাবা হারা যন্ত্রণা
চব্বিশ বছর হয়েছে।
তোমার মুখপানে তাকিয়ে ভুলেছি
দিয়েছিলে নিঃস্বার্থ ভালোবাসা
অবিরাম চলছে।