প্রিন্ট এর তারিখঃ জুন ১৮, ২০২৬, ৫:২২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২০, ১:১৭ পূর্বাহ্ণ
সিদ্ধিরগঞ্জে একাধিক মামলার দুই আসামি ইয়াবাসহ গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাই, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলার আসামী সেন্টু (৩৫) ও মামুন (৩০) কে ২৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গবার (০২ জুন) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এএসআই) হেমায়েত উদ্দিন পিপিএম নেতৃত্বে এসআই গৌতম তেওয়ারী ও এএসআই হুমায়ুন কবিরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর ব্রীজের পশ্চিম পাশে সাজেদা হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সেন্টু সিদ্ধিরগঞ্জের হিরাঝীল এলাকার মৃত মাওলা বঙ্ এর ছেলে, গ্রেফতার কৃত আরেক আসামী মামুন সিদ্ধিরগঞ্জের নিমাই কাশারী বাজার এলাকার মৃত আবু সাইদের ছেলে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানায়, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কাচঁপুর ব্রিজের পাশ থেকে ২৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী সেন্টু ও মামুন কে গ্রেফতার করা হয়েছে। তারা সিদ্ধিরগঞ্জ থানা এলাকার দূধর্ষ ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও বিভিন্ন থানায় ছিনতাই, ডাকাতি ও মাদকসহ ১১টি মামলা রয়েছে। মঙ্গলবার (০২ জুন) দুপুরে তাদেরকে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2026 pressbangla. All rights reserved.