জেলাবাসীকে স্বেচ্ছাসেবক লীগ নেতা আল আমিনের শুভেচ্ছা

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে ও নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য ও ফতুল্লা থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আল আমিন।
এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, ঈদ মানেই আনন্দ ও খুশির উৎসব। কিন্তু এবারের ঈদ একটু ভিন্নরকম ভাবে আমাদের কাটাতে হবে। ঈদে অনন্দে দূর হোক সকল মহামারী ও দুর্যোগ। করোনা পরিস্থিতিতে সবাই পরিবার নিয়ে ঈদের আনন্দ উপভোগ করুন এই শুভ কামনা সবাইকে জানাই।
ঈদ মোবারক।











